আন্তর্জাতিক

সৌদির একটি রাজপ্রাসাদে গুলি, দুই নিরাপত্তা রক্ষী নিহত

 সৌদির একটি রাজপ্রাসাদে গুলি, দুই নিরাপত্তা রক্ষী নিহত
সৌদির একটি রাজপ্রাসাদে গুলি, দুই নিরাপত্তা রক্ষী নিহত

সৌদিআরবের একটি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনায় দুই নিরাপত্তা রক্ষী নিহত আহত হয়েছেন কয়েকজন জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ২৮ বছর বয়স্ক একজন পুরুষ গাড়ি চালিয়ে জেদ্দাহ-র আল সালাম প্যালেসের প্রবেশসমুখে আসলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়।

সম্ভাব্য ওই হামলাকারীর নাম মনসুর-আল-আমরি বলে জানানো হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক।

এর আগে সৌদিআরবে মার্কিন দূতাবাস থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয়া হয় যে ওই এলাকায় একটি হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশের সম্ভাব্য তৎপরতার কারণে মার্কিন নাগরিকদের ওই এলাকা দিয়ে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল ৩টার কিছু পর।

বলা হচ্ছে, নিরাপত্তারক্ষীরা হামলার চেষ্টা নস্যাৎ করে এবং বন্দুকধারী ওই ব্যক্তিকে হত্যা করেছে। কিন্তু তার কী উদ্দেশ্য ছিল সেবিষয়ে কিছু জানা যায়নি।

কিছুদিন আগে সৌদি পুলিশ তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যুক্ত 'সন্ত্রাসীদের' খোঁজে রাজধানী রিয়াদের তিনটি স্থানে অভিযান চালায়।

ওই অভিযানে দুজন নিহত এবং পাঁচ জন গ্রেপ্তার হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ