আন্তর্জাতিক

হারিকন 'নেইট' আঘাত হেনেছে মিসিসিপিতে

হারিকন 'নেইট' আঘাত হেনেছে মিসিসিপিতে
হারিকন 'নেইট' আঘাত হেনেছে মিসিসিপিতে

যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যের মিসিসিপি নদীর মুখে হারিকন 'নেইট' আঘাত হেনেছে।

তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার দেশটির জাতীয় হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে।

হারিকেনের প্রবল বাতাস প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বেগে প্রবাহিত হয় যা উত্তর দিকে ধাবিত হচ্ছে এবং দ্বিতীয়বারের মতো মিসিসিপির উপকূল এলাকায় আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে লুসিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডার বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে কর্তৃপক্ষ।

এদিকে, নিকারাগুয়া, কোস্টারিকা ও হন্ডুরাসে হারিকেন 'নেইট'র আঘাতে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটে।

গ্রীষ্মমণ্ডলীয় এই হারিকেন আরো শক্তিশালী হয়েছে যা হারিকেন পরিমাপের যন্ত্র সাফির সিম্পসনে ক্যাটিগরি এক হারিকেনে রূপ নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুসিয়ানার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সংশ্লিষ্টদের সম্মিলিত সহযোগিতা ও যথাসম্ভব ত্রাণ সরবারহের নির্দেশ দেন তিনি।

আলবামা রিপাবলিকান গর্ভনর কে আইভি জানান, স্থানীয় বাসিন্দারা ভারীবর্ষণ ও ঝড়ের কবলে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তাদের যথাযথ প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ