মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আমি-আরসা'র একমাসের অস্ত্রবিরতি শেষ হয়েছে।
তবে মিয়ানমার সরকারের যে কোনো শান্তি উদ্যোগে সাড়া দিতে তারা প্রস্তুত বলে জানিয়েছে এরইমধ্যে।
সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদনে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
পরবর্তী পদক্ষেপের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। সেই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে তারা।
এদিকে, মিয়ানমারের পক্ষ থেকে গত সেপ্টেম্বরেই ক্লিয়ারেন্স অপারেশন্স সমাপ্তির ঘোষণা দেয়া হলেও আগুন থামেনি। হাজার হাজার রোহিঙ্গা রাতের অন্ধকারে বাংলাদেশে পালিয়ে আসছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: