আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১০

 ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১০
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১০

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এতে বাধ্য হয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে দাবানল ছড়িয়ে পড়ার পর ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছে।

ক্যালিয়োর্ণিয়ার গভর্ণর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্ণর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।

খবরে বলা হয়, এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দু’জন ও মেনডোসিনোতে একজন মারা গেছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, এলাকায় হাজার হাজার একর ভূমিতে আগুন জ্বলছে। এতে অনেকের দগ্ধ ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্ণিয়ার বন ও অগ্নি প্রতিরোধ বিভাগের প্রধান কিম পিমলট বলেন, প্রায় ১ হাজার ৫শ’ ঘরবাড়ি ইতিমধ্যে আগুনে পুড়ে গেছে।

খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, ইতোমধ্যে দাবানলে প্রায় ৭৩ হাজার একর এলাকা পুড়ে গেছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ