আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য একটি কারাগারে দ্বন্দ্ব, নিহত ১৩

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য একটি কারাগারে দ্বন্দ্ব
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য একটি কারাগারে দ্বন্দ্ব

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী অপরাধী দলগুলোর মধ্যে দাঙ্গা শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের মধ্যে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা আলদো ফাসকি বলেন, দাঙ্গা থামাতে কারাগারটিতে সেনা পাঠানো হয়েছে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মনতেরে শহরের নিকটবর্তী কাদেরেইতা কারাগারে নিরাপত্তা বাহিনী প্রবেশ করে কারারক্ষী ও অন্যান্য কয়েদিদের সুরক্ষা দিতে ‘প্রাণঘাতী’ শক্তি ব্যবহার করেছে।

আহতদের মধ্যে আট জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এবিসি নিউজের প্রতিবেদনে ফাসকির বরাতে বলা হয়েছে, সোমবার রাতে কারাগারটিতে বন্দি ছয়জনের মতো অপরাধী দলের লোকদের মধ্যে একটির সদস্যরা প্রতিবাদ করতে শুরু করলে সমস্যার সূত্রপাত হয়। ওই দলের প্রতিবাদ মিলিয়ে যাওয়ার পর মঙ্গলবার ভোরে দলগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এক কয়েদি নিহত হওয়ার পর তার লাশ পুড়িয়ে ফেলা হয়।

দাঙ্গাকারীরা কারারক্ষীদের জিম্মি করে রাখে এবং কারাগারের ছাদে নিয়ে গিয়ে তাদের মারধোর করে।

পুলিশ কারাগারের ভিতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে প্রায় দেড়শ কয়েদি তাদের ওপর হামলা চালায়।

‘প্রাণঘাতী’ শক্তি ব্যবহারের সিদ্ধান্ত না নিলে আরো অনেকের মৃত্যু হতো বলে দাবি করেছেন ফাসকি।

তবে কতোজন দাঙ্গায় আর কতোজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ