আন্তর্জাতিক

রাখাইনে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী

রাখাইনে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী
রাখাইনে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরতে না পারে সেজন্য সুসংগঠিত, সমন্বিত ও পরিকল্পিত হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ রাখাইনে সেনাবাহিনীর এই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া অভিযানে অংশ নেয়া সেনা সদস্যদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং নারীদের ধর্ষণের অভিযোগ তুলেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এদিকে, রাখাইনে চলমান উত্তেজনার মধ্যেই ৪ দিনের সফরে মিয়ানমার আসছেন পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২৭ থেকে ৩০ নভেম্বর মিয়ানমারে অবস্থান করবেন পোপ। সফরকালে তিনি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি, শীর্ষ সেনা কর্মকর্তা এবং বৌদ্ধ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ