স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছি কিনা না তা নিশ্চিত করতে কাতালোনিয়ার নেতাকে ৫ দিনের সময় বেধে দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, যদি কাতালান নেতা কার্লস পুজদেমন্ত সোমবারের মধ্যে তা নিশ্চিত করে তবে তাকে এই স্বাধীনতার ঘোষণা প্রত্যাহার করতে আরো তিন দিন সময় দেয়া হবে।
স্পেন থেকে কাতালোনিয়ার আলাদা হতে চাওয়ার ইস্যুতে সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বুধবার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাজয়।
এক ঘোষণায় তিনি বলেন, দেশটির স্বায়ত্বশাসিত কাতালোনিয়া অঞ্চলের ওপর কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন জারি হতে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণায় সই করেন পুজদেমন্তসহ অন্য আঞ্চলিক নেতারা।
তবে স্প্যানিশ সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগামী কয়েক সপ্তাহের জন্য তা স্থগিত করেন তিনি।