আন্তর্জাতিক

ভিয়েতনামে বন্যা ও ভূমি ধসে ৩৭ জনের মৃত্যু

ভিয়েতনামে বন্যা ও ভূমি ধসে ৩৭ জনের মৃত্যু
ভিয়েতনামে বন্যা ও ভূমি ধসে ৩৭ জনের মৃত্যু

অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের ওই দুর্যোগে এখনও ৪০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন সংবাদ কর্মীও রয়েছেন; যিনি ওই বন্যা ও ভূমিধসের খবর সংগ্রহ করছিলেন। দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, গত সোমবার আকস্মিক বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হতে শুরু করে। এতে অন্তত ১৬ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে পড়ে।

বুধবার হতাহতের ঘটনা ঘটে। ওইদিনই ভিয়েতেনাম নিউজ এজেন্সির একজন কর্মী একটি ব্রিজ পার হওয়ার সময় তা ধসে নদীতে হারিয়ে যান। এরপর থেকেই তার আর খোঁজ নেই।

এএফপি জানিয়েছে, হতাহতদের সহায়তা ও উদ্ধার তৎপরতার জন্য পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য নিয়োগ করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ