আন্তর্জাতিক

ইরানের 'কট্টর শাসন ব্যবস্থার' তীব্র নিন্দায় ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যেকোনো সময় বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় ইরানের 'কট্টর শাসন ব্যবস্থার' তীব্র নিন্দা জানান তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে দেয়া আক্রমণাত্বক এক বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

বক্তব্যে তিনি ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞার পরিকল্পনার কথাও জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা চুক্তির শর্তগুলো ইরান এরইমধ্যে লঙ্ঘন করেছে।

তেহরান যেন পরমাণু অস্ত্র না বানাতে পারে সেজন্য তিনি সম্ভাব্য সব কিছু করছেন বলেও জানান ট্রাম্প।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে চুক্তির শর্ত পুরোপুরি মেনে চলছে ইরান।

এখন মার্কিন কংগ্রেসকে আগামী ৬০ দিনের মধ্যে নির্ধারণ করতে হবে পরমাণু চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করবে নাকি চুক্তিতে থেকে যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ