সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার আলাদা দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
পুলিশ জানায়, একটি হোটেলের প্রবেশ পথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হলে আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
এছাড়া দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয় শহরের মদিনা অঞ্চলে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে।
এদিকে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: