আন্তর্জাতিক

মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ২৩০ জনে

মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলা
মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আলাদা দুটি গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমোজা।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, বিস্ফোরণে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।

ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। দুই ঘণ্টার ব্যবধানে দুটি বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গত ২০০৭ সালে সোমালিয়ায় ইসলামপন্থীদের সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলা এটি।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে মোগাদিশুতে সরকারি বিভিন্ন ভবন সংলগ্ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিজাত সাফারি হোটেলের প্রবেশ পথে প্রথমে একটি লরিবোঝাই বোমার বিকট বিস্ফোরণ ঘটে। এতে হোটেলটির একাংশসহ আরো কয়েকটি ভবন ধসে পড়ে। আগুন ধরে যায় আশপাশের কয়েকটি গাড়িতে।

এ সময় ৪ বন্দুকধারী হোটেলে প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতে চাইলে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় চলে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো কয়েকজন।

হামলার পর পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিধ্বস্ত ভবন ও গাড়ির খণ্ডাংশ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে লোকজনের মরদেহ।

সাফারি হোটেলে হামলার দুই ঘণ্টা পর রাজধানীর উপকণ্ঠে মদিনা এলাকায় আরো একটি গাড়ি বোমার বিস্ফোরণ হয়। সেখানেও হতাহত হন বেশ কয়েকজন।

হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমোজা।

তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়ার বিভিন্ন স্থানে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই হামলা চালিয়ে থাকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ