ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে নিরঙ্কুশ সমর্থন আসার পর অভিযান চালিয়ে কুর্দি-নিয়ন্ত্রিত শহর কিরকুক নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইরাকি বাহনী।
সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার কুর্দির কিরকুক থেকে পালিয়ে যাচ্ছে।
ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের কুর্দিরা বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বে গত ২৫ সেপ্টেম্বর স্বাধীনতা প্রশ্নে গণভোট করে।
কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এটিকে তাদের প্রাণকেন্দ্র বলেই মনে করে।
কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পর থেকেই বাগদাদের সরকারের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়।
এদিকে, সংঘাত পরিহার করে উভয়পক্ষকে সমঝোতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: