আন্তর্জাতিক

আটকে গেল ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা

আটকে গেল ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা
আটকে গেল ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা

আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ট্রাম্পের জারি করা সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে আদালত।

হাওয়াই অঙ্গরাজ্যের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হনুলুলুর এক ফেডারেল বিচারক ওই নিষেধাজ্ঞায় সাময়িক স্থগিতাদেশ দেন।

সূত্র বিবিসি।

ট্রাম্পের দেয়া তৃতীয় দফা এই ভ্রমণ নিষেধাজ্ঞা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে তার কয়েক ঘণ্টা আগেই ডেরিক ওয়াটসন নামের এক বিচারক হাওয়াই অঙ্গরাজ্যে ট্রাম্পের ওই আদেশ আটকে দিলেন।

স্থগিতাদেশের ফলে এখন নিষেধাজ্ঞার আওতায় থাকা ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা কেটে গেছে।

হাওয়াই অঙ্গরাজ্যের আবেদনে উত্তর কোরিয়ার নাগরিক ও ভেনেজুয়েলার কর্মকর্তাদের ব্যাপারে কিছু না থাকায় তাদের ক্ষেত্রে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সর্বশেষ এই ভ্রমণ নিষেধাজ্ঞা সেপ্টেম্বরে শেষ সপ্তাহে জারি করে ট্রাম্প প্রশাসন।

এর আগে মার্চেও ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন ট্রাম্প তখনও ফেডারেল আদালতগুলো নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছিল পরে সুপ্রিম কোর্ট আদেশটি আংশিক কার্যকরে সম্মত হয়।

দ্বিতীয় দফা ওই নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার সঙ্গে সেপ্টেম্বরের নতুন নিষেধাজ্ঞায় চাদ ও উত্তর কোরিয়ার নাগরিক এবং ভেনেজুয়েলার কর্মকর্তাদের যুক্ত করা হয়; আগের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়া হয় সুদানের নাগরিকরা।

‘মুসলিম ব্যান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া আগের নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস থাকলেও নতুন নিষেধাজ্ঞায় সময়ের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি।

নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি জানিয়ে করা হাওয়াইয়ের আবেদনে বলা হয়, কেন্দ্রীয় অভিবাসন আইন অনুযায়ী প্রেসিডেন্ট এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখেন না।

নির্বাচনী প্রচারে মুসলমানদের ‘যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না’বলে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ধারাবাহিকতাতেই তৃতীয় দফা এ ভ্রমণ নিষেধাজ্ঞা বলেও দাবি তাদের।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, আগের নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনার পর নতুন এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শুনানি শেষে মঙ্গলবার ডিস্ট্রিক্ট জজ ডেরিক ওয়াটসন নিষেধাজ্ঞা কার্যকরে স্থগিতাদেশ দেন।

এর আগে মার্চে দ্বিতীয় দফা ভ্রমণ নিষেধাজ্ঞায়ও বাধ সাধেন তিনি।

ওয়াটসন বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন আদেশ আগের নিষেধাজ্ঞাগুলোর মতোই ত্রুটিপূর্ণ।

ছয়টি নির্দিষ্ট দেশের যে ১৫ কোটি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা কী করে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে নতুন আদেশে সে বিষয়ে যথেষ্ট তথ্য নেই বলেন তিনি।

আগের নিষেধাজ্ঞাগুলোতে ট্রাম্প ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ করতে চেয়েছিলেন, ফেডারেল আপিল কোর্টের এ সংক্রান্ত আদেশও নতুন নিষেধাজ্ঞায় অগ্রাহ্য করা হয়েছে বলে মন্তব্য বিচারকের।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স এক বিবৃতিতে আদালতের স্থগিতাদেশকে ‘বিপজ্জনকভাবে ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করে বলেন, এটি আমেরিকান নাগরিকদের নিরাপদ রাখার চেষ্টাকে খাটো করেছে।

অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা ও আমাদের জাতিকে সুরক্ষিত রাখতে ন্যূনতম নিরাপত্তা মান নিশ্চিতে বিদেশি এসব রাষ্ট্রগুলোর ওপর দেয়া এই নিষেধাজ্ঞার গুরুত্ব অপরিসীম—বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিতে আদালত শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের দেয়া সর্বশেষ নিষেধাজ্ঞা বলবৎ রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিবিসি জানায়, তৃতীয় দফা জারি করা এই ভ্রমণ নিষেধাজ্ঞাকে আরও কয়েকটি আইনী লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

এরই মধ্যে ওয়াশিংটন, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, অরেগন, নিউইয়র্ক ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আদেশ বাতিলে সিয়াটলের আদালতে আবেদন করেছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও অন্যান্য নাগরিক গোষ্ঠীগুলোও ট্রাম্পের এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ