আন্তর্জাতিক

জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য 'সেইফ জোন' তৈরির জোর সুপারিশ: আইপিইউ

জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য 'সেইফ জোন' তৈরির জোর সুপারিশ: আইপিইউ
জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য 'সেইফ জোন' তৈরির জোর সুপারিশ: আইপিইউ

রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞে তীব্র নিন্দা জানিয়ে শিগগিরই রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ।

সেইসঙ্গে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য 'সেইফ জোন' তৈরির জোর সুপারিশ করা হয়েছে।

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউর ১৩৭তম অধিবেশনে মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতভাবে গৃহীত এক প্রস্তাবে এসব কথা বলা হয়।

এদিকে, কোনো রকম অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যানের মিয়ানমার সফর।

এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিতে সিস্টেমেটিক অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমার সেনাবাহিনী দমন-নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত রাখাইন থেকে প্রায় ৬ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ অবস্থায় রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউর ১৩৭তম অধিবেশনে মঙ্গলবার 'মিয়ানমারে মানবিক সংকট এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিরসনের প্রচেষ্টা বৃদ্ধি' শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে আইপিইউ।

সেইসঙ্গে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য 'সেইফ জোন' তৈরি করতে জোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবে আইপিইউ নেতারা শিগগিরই রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ বন্ধে এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

রুশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও উচ্চ কক্ষ সিনেটর কন্সটান্টিন কসাসেভ রোহিঙ্গা সংকট তাদের পার্লামেন্টে অধিক গুরুত্বের সঙ্গে নেয়া হবে বলে আশ্বাস দেন।

মঙ্গলবার আইপিইউ সম্মেলনের ফাঁকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এদিকে, কোনো রকম অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যানের মিয়ানমার সফর।

যদিও তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যেতে এবং ত্রাণকর্মীদের অবাধে যাতায়াতের সুযোগ দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিতে সিস্টেমেটিক অভিযান চালচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এই সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর অন্ত্র নিষেধাজ্ঞা ও সেনা কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ