আন্তর্জাতিক

জীবন বাঁচাতে সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছে রোহিঙ্গারা

জীবন বাঁচাতে সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছে রোহিঙ্গারা
জীবন বাঁচাতে সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছে রোহিঙ্গারা

মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিপীড়ন চলছে— জীবন বাঁচাতে আশ্রয় প্রার্থী অর্ধলক্ষাধিক রোহিঙ্গা সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছে।

স্থানীয়দের মতে গত ৩ দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ার পালংখালির আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করেছে ২০ হাজারেরও বেশি মিয়ানমারের নাগরিক।

অনুপ্রবেশ ঠেকাতে আগের মত কঠোর সতর্কতামূলক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবির সদস্যরা।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত ২৫ আগস্ট থেকে দেশ ছাড়তে শুরু করে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের দেয়া তথ্যমতে, এ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ৫ লাখ ৮২ হাজার—তবে এ সংখ্যা ছয় লাখেরও বেশি।

আশ্রয়ের আশায় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা।

এসব রোহিঙ্গা জানান তাদের ওপর বর্বর নির্যাতনের কাহিনী।

রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদী হলে মিয়ানমার থেকে আসা সকল রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হবে ভাসানচরে এমনটিই জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ