আন্তর্জাতিক

চীনের জনগণের প্রয়োজনকে রাষ্ট্র অগ্রাধিকার দেবে: শি চিনপিং

শি চিনপিং
শি চিনপিং

চীনের জনগণের প্রয়োজনকে রাষ্ট্র অগ্রাধিকার দেবে বলেন সিপিসির সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং।

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সিপিসির সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, চীনা বৈশিষ্টমণ্ডিত সমাজতন্ত্রে এক নতুন যুগে প্রবেশ করেছে।

তিনি এর সাফল্য নিশ্চিত করতে এবং একটি সমৃদ্ধ সমাজ গড়ায় চীনা জনগণকে ঐকবদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।

চীনে আরো উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে শি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

কড়া নিরাপত্তায় দুই হাজারেরও বেশি প্রতিনিধি এই কংগ্রেসে অংশ নিচ্ছেন।

আগামী ৫ বছর চীন তার উন্নয়ন ও অগ্রগতির জন্য কোন পথে এগুবে তা নির্ধারণ করবে এই কংগ্রেস।

এই সম্মেলনেই প্রতিনিধিরা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবেন। আর এই কমিটি দলের শীর্ষ নেতাদের নির্বাচন করবে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট শি দ্বিতীয় মেয়াদেও ক্ষমতায় থাকবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ