আন্তর্জাতিক

আইএস শাসনের অবসান, রাক্কা শহরের নিয়ন্ত্রণ এসডিএফের হাতে

আইএস শাসনের অবসান, রাক্কা শহরের নিয়ন্ত্রণ এসডিএফের হাতে
আইএস শাসনের অবসান, রাক্কা শহরের নিয়ন্ত্রণ এসডিএফের হাতে

ইসলামি জঙ্গি সংগঠন আইএসের তিন বছরের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়ার রাক্কা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস-এসডিএফ।

জঙ্গিদের বিরুদ্ধে ৪ মাসের অভিযানের পর মঙ্গলবার রাক্কা দখল নেয়ার ঘোষণা দেন এসডিএফের মুখপাত্র তালাল সেল্লো।

তিনি বলেন, সামরিক অভিযান শেষ হয়েছে কিন্তু ক্লিয়ারেন্স অপারেশন চলছে।

শহরের কোথাও জঙ্গিদের গোপন আস্তানা কিংবা মাইন পোঁতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটি থেকে জঙ্গিরা পুরোপুরি নির্মূল হয়েছে।

এদিকে, অভিযান সমাপ্ত ঘোষণার পরপরই সেখানকার স্টেডিয়ামে উচ্ছ্বাস প্রকাশ করে এসডিএফ সমর্থকরা। পতাকা হাতে উল্লাস করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ