আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারে একটি সেনা ক্যাম্পে তালেবানদের হামলায় কমপক্ষে ৪১ জন আফগান সেনা নিহত হয়েছেন।
দুটি আত্মঘাতি গাড়িবোমা দিয়ে হামলা চালায় তালেবানরা।
সেনাদের সঙ্গে তাদের কয়েকঘণ্টা সংঘর্ষ চলে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার বিষয়ে নিশ্চিত করেছে।
তবে হতাহতের সংখ্যার বিষয়ে কোনো কিছু জানাননি।
এদিকে, তালেবানরা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: