ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বসবাস যথাসম্ভব সহজতর করার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।
ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের আগে বুধবার তিনি এ অঙ্গীকার করেন।
এক ফেইসবুক পোস্টে টেরিসা মে বলেছেন, ইইউ নাগরিকরা যারা যুক্তরাজ্যে ব্রেক্সিটের পরও থাকতে চাইবেন তাদের আবেদন প্রক্রিয়া সহজতর করা হবে এবং এর ব্যয় যথাসম্ভব কম হবে।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শুক্রবারের শীর্ষ বৈঠকে ব্রেক্সিট নিয়ে সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে।
ওই বৈঠকে ইইউ নেতারা এই সিদ্ধান্তে উপনীত হবেন বলে ধারণা করা হচ্ছে যে ইইউ নাগরিকদের অবস্থানের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: