আন্তর্জাতিক

আবারো জয় পেতে চলেছেন শিনজো আবে

আবারো জয় পেতে চলেছেন শিনজো আবে
আবারো জয় পেতে চলেছেন শিনজো আবে

জাপানে আগাম সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিটি জোট।

ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন শিনজো আবে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি ও শরিক কোমেইতো পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩১২ আসনে জয়ী হয়েছে জোটটি।

শিনজো আবের নেতৃত্বাধীন এলডিপি পেয়েছে ২৮৩ আসন আর কোমেইতো পার্টি ২৯টি আসনে জয় পেয়েছে।

উত্তর কোরিয়ার ক্রমাগত আগ্রাসন, দেশের অর্থনীতিতে ধস এবং মূল্য সংযোজন কর নিয়ে জনপ্রিয় নিম্নমুখী হয়ে পড়লে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আবে।

নির্বাচনের বুথ ফেরত জরিপে জয়ের স্পষ্ট আভাস পাওয়ার পর শিনজো আবে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জয়ের পর তার প্রধান কাজ হবে উত্তর কোরিয়াকে দৃঢ়ভাবে মোকাবিলা করা।

শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় পিয়ংইয়ংকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ