আন্তর্জাতিক

প্রথা ভেঙে চীনের শীর্ষ নেতাদের নাম ঘোষণা করলেন শি জিনপিং

প্রথা ভেঙে চীনের শীর্ষ নেতাদের নাম ঘোষণা করলেন শি জিনপিং
প্রথা ভেঙে চীনের শীর্ষ নেতাদের নাম ঘোষণা করলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার পরিষ্কার কোনো উত্তরসূরি না রেখেই পোলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেছেন।

এর আগে পোলিটব্যুরোতে প্রেসিডেন্ট এর উত্তরসূরির রাখার প্রথা দেখা গেছে।

পোলিটব্যুরোর সাত জনের মধ্যে পাঁচ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে।

যারা মূলত দেশটির নীতি নির্ধারনী পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখবে।

এই পাঁচ জন ছাড়া শি এবং লি কিকুয়াং টিমে আগে থেকেই আছেন।

এই টিমের সদস্যরাই পরবর্তী ৫ বছরের জন্য ক্ষমতার কেন্দ্রে অবস্থান করবে।

এদিকে এই টিমে শির কোনো উত্তরাধিকারী না থাকায় প্রশ্নের জন্ম দিয়েছে কিভাবে তিনি শাসন কাজ পরিচালনা করতে যাচ্ছেন।

কমিটিতে যে ছয়জন রয়েছেন তাদের সবার বয়স ৬০ বছরের উপরে।

বিবিসির চীনের সম্পাদক বলেছেন, আগামী পাঁচ বছর মেয়াদকালের মধ্যে তাদের অবসরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কমিটিতে তরুণ কোনো নেতা থাকা এই জল্পনাকে উসকে দিয়েছে যে শি হয়ত পাঁচ বছরের বেশি মেয়াদে প্রেসিডেন্ট থাকবেন।

সাম্প্রতিক দশকগুলোতে চীনের অনেক নেতাই নিজেদের উত্তরসূরিদেরকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন।

কমিউনিস্ট পার্টির চলমান কংগ্রেসে নিজের এক ভাষণে শি জিনপিং বলেন, উন্নয়নের একটি নতুন যুগে চীন প্রবেশ করতে যাচ্ছে।

তিনি বলছিলেন, আমাদের অবশ্যই এমন হতে হবে জেনো লোকে অনুকরণীয় মনে করে। নতুন যুগে আমরা, পার্টিকে গঠনের কথা মাথায় রেখে আমরা নিজেদের পুনর্গঠন ও উন্নয়ন করবো। নতুন যুগে চীনা বৈশিষ্টমণ্ডিত সাম্যবাদের জন্য আমরা অবশ্যই নিজেদেরকে উৎসর্গ, এবং নিজেদের প্রজ্ঞা ও শক্তিকে পার্টি ও দেশের কাজে লাগাবো।

কমিউনিস্ট পার্টির কংগ্রেসের একেবারে শেষ দিকে ঘোষণা করা হয় স্ট্যান্ডিং কমিটি এবং ২৫-সদস্য বিশিষ্ট পোলিট ব্যুরো কমিটি।

কংগ্রেসে আসা ডেলিকেটরা বৈঠকে বসে সেন্ট্রাল কমিটি নির্বাচন করেন। এই ডেলিকেটরা, যারা সংখ্যায় প্রায় দু'শো, সাধারণত বছরে দুইবার বৈঠকে বসেন।

গতকাল মঙ্গলবার শি জিনপিংয়ের পক্ষে বিপুল ভোট দিয়ে তাকে বিরল এক সম্মানে অধিষ্ঠিত করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের পর্যায়েই এখন মনে করা হচ্ছে শি জিনপিং এর স্থান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ