আন্তর্জাতিক

পরিকল্পিত-সংগঠিতভাবে রোহিঙ্গাবিরোধী সেনা-প্রচারণা চালানো হয়

পরিকল্পিত-সংগঠিতভাবে রোহিঙ্গাবিরোধী সেনা-প্রচারণা চালানো হয়
পরিকল্পিত-সংগঠিতভাবে রোহিঙ্গাবিরোধী সেনা-প্রচারণা চালানো হয়

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সেনা অভিযান শুরুর আগে পরিকল্পিত ও সংগঠিতভাবে রোহিঙ্গাবিরোধী সেনা-প্রচারণা চালানো হয় বলে এক প্রতিবেদনে বলেছে জাতিসংঘ।

দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির কার্যালয় থেকে ওই প্রচারণাকে উৎসাহিত করা হয় বলেও অভিযোগ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান রাদ আল হোসেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাদ আল হোসেন বলেন, সুচির সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল গত জানুয়ারি মাসে। সে সময় সুচি তাকে জানিয়েছিলেন- সামরিক অভিযান ঠেকাতে তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল হয়নি।

রাদ বলেন- তিনি মনে করেন, সুচির তথ্য সঠিক নয় সুচি তার জনগণের আস্থার প্রতীক ছিলেন। তিনি চাইলেই এ ব্যাপারে অনেক কিছু করতে পারতেন।

রাদ আরো বলেন- ওই সময় সুচি তাকে বলেছিলেন, সেনা অভিযান ইস্যুতে ক্ষমতা প্রয়োগ তার হাতে নেই।

তবে রোহিঙ্গা সংকটের জন্য সুচিকে প্রত্যক্ষভাবে দায়ী করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ