আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকটে সু চির নির্বিকার ভূমিকার তীব্র সমালোচনা

বাংরাখাইনে রোহিঙ্গা নিধন শুরুর পর এ পর্যন্ত প্রাণ বাঁচাতে পালিয়ে লাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের মতো
বাংরাখাইনে রোহিঙ্গা নিধন শুরুর পর এ পর্যন্ত প্রাণ বাঁচাতে পালিয়ে লাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের মতো

রোহিঙ্গা সংকটে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্বিকার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা ইয়াংহি লি।

গতকাল তিনি সংবাদিকদের বলেন, সু চির নিঃস্পৃহ ভূমিকায় তিনি হতাশ।

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করছেন ইয়াংহি লি।

এদিকে, রাখাইনে রোহিঙ্গা নিধনে উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের সেনাপ্রধানকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সেইসঙ্গে তিনি রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন।

রাখাইনে রোহিঙ্গা নিধন শুরুর পর এ পর্যন্ত প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের মতো রোহিঙ্গা। এ বিষয়ে শুরু থেকেই নিশ্চুপ থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে রয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা ইয়াংহি লি এবার সুচির নিঃস্পৃহ ভূমিকার সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াংহি লি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সুচির কোনো অবস্থান না নেয়াটা সবাইকে বিমূঢ় করেছে।

রোহিঙ্গা নামে যে কিছু লোক আছেন, তাও স্বীকার করছেন না তিনি যা হতাশাজনক।

এদিকে, রোহিঙ্গা নিধনের ঘটনায় উদ্বেগ জানিয়ে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সেইসঙ্গে তিনি সহিংসতা বন্ধ করে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার তাগিদ দেন।

অন্যদিকে, মিয়ানমারকে অস্ত্র না দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল ইহুদি ধর্মযাজক।

নিউইয়র্কভিত্তিক একটি সংগঠনের আহ্বানে কমপক্ষে ৩০০ ধর্মযাজক এ সংক্রান্ত একটি আবেদনে সই করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ