আন্তর্জাতিক

রাখাইনে জাতিসংঘের খাদ্য সরবরাহের সুযোগ দিল মিয়ানমার

রাখাইনে জাতিসংঘকে খাদ্য সরবরাহের সুযোগ দিল মিয়ানমার
রাখাইনে জাতিসংঘকে খাদ্য সরবরাহের সুযোগ দিল মিয়ানমার

রাখাইনে জাতিসংঘকে খাদ্য সরবরাহের সুযোগ দিতে সম্মত হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্বখাদ্য কর্মসূচি ডব্লিউ এফ পির মুখপাত্র বেটিনা লুয়েসছার জেনেভায় এ কথা জানিয়েছে।

সেখানে গত দুই মাস ধরে খাদ্য সরবরাহ স্থগিত রয়েছে।

রাখাইনে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ রোহিঙ্গা।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে রাখাইনের সহিংসতা কবলিত মংডু ও বুথিডাউং শহর থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধানের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

সিনিয়র জেনারেল মিন অং হ্লাংয়ের কার্যালয় জানায়, রাখাইনের মংডু ও বুথিডাউং শহরে ক্লিয়ারেন্স অভিযানে সেনাবাহিনীর কয়েকটি কলামকে প্রত্যাহার করা হবে।

এছাড়া মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির মতো সেনাপ্রধানের কার্যালয় দাবি করে গত ৫ সেপ্টেম্বর থেকে রাখাইনে সেনা অভিযান বন্ধ রয়েছে। সেনা প্রত্যাহারের বিষয়ে এর বেশি কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে বলা হয়, প্রত্যাহার করা সেনারা রাখাইনের রাজধানী সিতেতে অবস্থান করবে।

২৫ আগস্ট রাখাইন প্রদেশে সহিংসতার পর রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এখনও প্রতিদিন আসছে রোহিঙ্গা। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে রাখাইনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্য সেনাবাহিনী দমন পীড়ন চলায় তারা। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া রোহিঙ্গাদের ঘরবাড়ি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ