আন্তর্জাতিক

কাতালান পার্লামেন্ট ভেঙে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালান পার্লামেন্টে ভেঙে দিয়েছেন একইসঙ্গে তিনি আগাম স্থানীয় নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। এদিকে, স্পেনের সাংবিধানিক আদালত এই ঘোষণাকে অবৈধ বলে রায় দেবে। কারণ, যুক্তরাজ্য, জার্মানী ও ফ্রান্স সকলে স্পেনের ঐক্যের পক্ষে।

শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরপরই স্প্যানিশ প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচন দেয়ার এ ঘোষণা দেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাতালোনিয়ায় নজিরবিহীন প্রত্যক্ষ শাসন জারি জরুরি।

তিনি কাতালান নেতা কার্লেস পুজেমন ও তার মন্ত্রীসভাকেও বরখাস্ত করেন।

সাংবিধানিক আদালতের রায় উপেক্ষা করে কাতালানের নেতৃবৃন্দ স্বাধীনতার জন্যে গণভোটের আয়োজনের পর কেন্দ্রের সাথে তাদের সংকট শুরু হয়। সাংবিধানিক আদালত এ গণভোটকে অবৈধ বলে রায় দেয়।

এদিকে শুক্রবার ১৩৫ আসন বিশিষ্ট কাতালান সংসদে স্বাধীনতা ঘোষণার পক্ষে ৭০টি ভোট পড়ে। ১০জন এর বিরোধিতা করে এবং দুইজন ভোট দেয়া থেকে বিরত থাকে।

কাতালান নেতা কার্লেস পুজেমন শান্তিপূর্ণভাবে এই চেতনা ধরে রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এদিকে, স্পেনের সাংবিধানিক আদালত এই ঘোষণাকে অবৈধ বলে রায় দেবে। কারণ, যুক্তরাজ্য, জার্মানী ও ফ্রান্স সকলে স্পেনের ঐক্যের পক্ষে।

ইউরোপের বড় বড় কোনো শক্তিই কাতালোনিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রও কাতালোনিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেবে না বল জানানো হয়েছে।

স্পেনের সার্বভৌমত্বের প্রতি একাত্মতা প্রকাশ করেছে জার্মানি। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয়-এর কাজের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স।

ব্রিটেন বলেছে, স্পেনের অখণ্ডতা অটুট থাকুক এবং তাদের সংবিধান সমুন্নত থাকুক এটি তাদের প্রত্যাশা।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে'র একজন মুখপাত্র বলেন, যে গণভোটের উপর ভিত্তি করে কতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করেছে সে গণভোট অবৈধ।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, কাতালোনিয়া স্পেনের অখণ্ড অংশ।

বড় কোনো বিদেশী রাষ্ট্রের কোনো স্বীকৃতি বা সমর্থন না পেলেও স্বাধীনতার দাবীতে অনড় রয়েছে কাতালোনিয়া বিরাট একটি অংশ।

কাতালোনিয়া স্পেন থেকে নিজেদের স্বাধীনতার ঘোষণা দেয়ার প্রতিক্রিয়ায় কাতালোনিয়ার সংসদ ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করেছে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাহয়।

স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, কাতালোনিয়াতে 'স্বাভাবিকতা ফিরিয়ে আনতে' কেন্দ্রের এই হস্তক্ষেপ জরুরি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ