আন্তর্জাতিক

উ.কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে জবাব হবে কঠিন সামরিক পদক্ষেপ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও তার সহযোগীরা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও তার সহযোগীরা

উত্তর কোরিয়া কখনো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তাদেরকে কঠিন সামরিক জবাব মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। খবর এএফপির।

শনিবার সিউল সফরকালে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র দেশের ওপর কোনো হামলা হলে তা প্রতিহত করার ক্ষেত্রে কোনো ভুল হবে না।

‘উত্তর কোরিয়া কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সেটির কঠিন সামরিক জবাব দেয়া হবে বলে জানান তিনি।’

উত্তর কোরিয়া গত মাসে তাদের ষষ্ঠ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডে আঘাত হানতে সক্ষম এমন কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাক্যযুদ্ধও চলমান উত্তেজনাকে আরো উস্কে দিচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ