প্রায় ১৫ ঘণ্টা ধরে জিম্মিদশা চলার পর অবশেষে রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় শনিবার বিকেলে একটি গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর হোটেল ভবনে প্রবেশ করে বন্দুকধারীরা।
এ সময় বন্দুকধারীরা লোকজনকে জিম্মি করা শুরু করে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে হোটেলের বাসিন্দা ছাড়াও পুলিশ কর্মকর্তা ও হোটেল গার্ড রয়েছেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। দুই সপ্তাহ আগেও তাদের হামলায় ৩৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: