আন্তর্জাতিক

বেলজিয়াম গেছেন পুজদেমন তার মন্ত্রিসভার পাঁচ সদস্য

পুজদেমন
পুজদেমন

কাতালুনিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন তার মন্ত্রিসভার পাঁচ সদস্য নিয়ে বেলজিয়াম পৌঁছেছেন—স্পেনের গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাধীনতাপন্থি এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা ও অর্থের অপব্যবহারের অভিযোগ এনেছে মাদ্রিদ সরকার।

সোমবার বেলজিয়ামের এক আইনজীবীও পুজদেমনের ব্রাসেলস পৌঁছানোর কথা জানান বলে খবর বিবিসির।

আইনজীবী পল বেকায়ের্তের দাবি, পুজদেমন তাকে নিয়োগ দিয়েছেন তবে কাতালান প্রেসিডেন্টের বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রস্ততি নিয়ে মন্তব্য করেননি তিনি।

গত সপ্তাহের শেষদিকে বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী থিও ফ্রাঙ্কেন কাতালান নেতাদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি 'অবাস্তব নয়' বলে মন্তব্য করেন।

যদিও পরে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

স্পেনিশ গণমাধ্যমগুলো বলছে, পুজদেমন ব্রাসেলসের প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে দেখা করেছেন।

টেলিভিশন স্টেশন লু সেক্সটা জানিয়েছে, পুজদেমনের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন, কৃষি মন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, শ্রমমন্ত্রী ডলোরস বাসা ও শাসন বিষয়ক মন্ত্রী মেরিটজেল বোরাস ব্রাসেলসে গিয়েছেন।

এর আগে সোমবার স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা কাতালান নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহীতা ও অর্থের অপচয়ের অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগ প্রমাণিত হলে পুজদেমনের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে।

সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়েই কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে।

যদিও বেশকিছু কর্মকর্তা মাদ্রিদের নির্দেশে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

কাতালান মন্ত্রীদের কেউ দপ্তরে এলে আঞ্চলিক পুলিশ তাদের চলে যেতে ঘণ্টাখানেক সময় দেয়, তা না হলে 'ব্যবস্থা নেয়া'রও হুমকি দেয়।

স্পেনিশ সরকার দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ জারির পর এখন পর্যন্ত অন্তত দেড়শ উচ্চপদস্থ কাতালান কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে।

তারা আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে ২১ ডিসেম্বর নতুন নির্বাচনের ডাকও দিয়েছে।

পুজদেমন এবং কাতালান আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ওরিওল জানকুয়েরেস কেন্দ্রীয় সরকারের এসব পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছেন, একমাত্র কাতালান পার্লামেন্টই তাদের সরিয়ে দেয়ার এখতিয়ার রাখে।

পুজদেমনের দল জানিয়েছে, তারা আঞ্চলিক নির্বাচনে প্রয়োজনে অভিযুক্তদেরই মনোনয়ন দেবে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাস্তিস বলেন, ওই নির্বাচনে চাইলে পুজদেমনও দাঁড়াতে পারবেন, যদি না ততদিনে তিনি দণ্ডপ্রাপ্ত হন।

সোমবার দাস্তিস বলেন, ডিসেম্বরের নির্বাচন কাতালুনিয়ায় বৈধ শাসনব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ