আন্তর্জাতিক

সাধারণ পরিষদে মিয়ানমারবিরোধী রেজ্যুলেশন আনা হচ্ছে

জাতিসংঘ সাধারণ পরিষদ
জাতিসংঘ সাধারণ পরিষদ

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক চাপের অংশ হিসাবে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রেজ্যুলেশন আনা হচ্ছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা অনেকদিন ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছি এবং আশা করছি আজকে (মঙ্গলবার) এ প্রস্তাবটি উত্থাপিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সাধারণ পরিষদের থার্ড কমিটি এ রেজ্যুলেশনটি আনছে, তবে বাংলাদেশ এর পিছনে একটি বড় ভূমিকা রেখেছে।

তবে রেজ্যুলেশনে কি আছে সেটা এখনো জানা যায়নি।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদ বা জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের বিরুদ্ধে যেকোনও রেজ্যুলেশনে সবসময় বাংলাদেশ মিয়ানমারকে সমর্থন করেছে। কিন্তু রোহিঙ্গা সমস্যার কারণে এখন বাংলাদেশ তাদের বিরুদ্ধে রেজ্যুলেশন আনার জন্য সর্ব্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিষদে অপর একটি রেজ্যুলেশন আনার জন্য চেষ্টা করছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও অক্টোবর মাসের জন্য চেয়ারম্যান ফ্রান্স ও অপর স্থায়ী সদস্য ব্রিটেন।

আরেকটি কূটনৈতিক সূত্র জানা গেছে, ফ্রান্সের মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার আগে তারা চেষ্টা করছে মিয়ানমারকে নিন্দা জানানো এই রেজ্যুলেশনটি উত্থাপন করে পাস করাতে। কিন্তু চীনের বিরোধিতার কারণে এটি সম্ভব হবে না, বলে মনে করছে সূত্রটি।

জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার জাতিসংঘে বাংলাদেশের কর্মকর্তারা চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বেইজিংয়ের অবস্থানের তেমন কোনও পরিবর্তন হয়নি তাতে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ইউরোপিয় ইউনিয়ন থেকে মানবাধিকার সহায়তাবিষয়ক মন্ত্রী ক্রিস্টোস স্টাইলিয়ানিডেস সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। তিনি মঙ্গলবার কক্সবাজার পরিদর্শন করবেন এবং বুধবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলির সঙ্গে বৈঠক করবেন।’

গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে মন্ত্রী পর্যায়ের কোনও কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং সম্প্রতি তারা মিয়ানমারের জেনারেলদের কোনও আমন্ত্রণ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, রোহিঙ্গা ইস্যুকে আরও জোরদার করার জন্য মঙ্গলবার পররাষ্ট্রসচিব এম শহীদুল হক যুক্তরাজ্যে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে রোহিঙ্গা ইস্যুতে একটি বক্তৃতা দেবেন। আশা করা হচ্ছে যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হতে পারে।

এছাড়া, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে স্টেট ডিপার্টমেন্টের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশো ঢাকা সফর করবেন। তিনি মিয়ানমার থেকে ঢাকায় আসবেন বলে জানিয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।

উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে শত শত বছর ধরে রাখাইনে বসবাসকারী নিরীহ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নতুন করে হামলা ও নির্যাতন শুরু করে। এখন পর্যন্ত ছয় লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সূত্র বাংলা ট্রিবিউন ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ