ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন।
মঙ্গলবার তিনি স্বীকার করেছেন যে ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু অশোভনভাবে স্পর্শ করেছিলেন।
বৃহস্পতিবার বিবিসি এ খবর দিয়েছে।
ফ্যালন বিবিসিকে বলেন, ১৫ বা ১০ বছর আগে যেটি গ্রহণযোগ্য ছিল বর্তমানে তা গ্রহণযোগ্য নয়। সে আচরণের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
এদিকে, মন্ত্রিপরিষদের একজন সদস্য হিসেবে ফ্যালন তার ভূমিকাকে যে গুরুত্বের সঙ্গে দেখেছেন তার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।
ফ্যালন এমন এক সময়ে পদত্যাগ করেছেন যখন ব্রিটেনের বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: