কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা দেয়ায় ক্ষমতাচ্যুত সরকারের বরখাস্ত ৮ মন্ত্রীকে রিমান্ডের নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এক শুনানি শেষে স্পেনের একটি আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। এদিকে, রাজবন্দীদের মুক্তির দাবিতে হাজারো মানুষ বার্সেলোনার রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
বিবিসি জানায়, আদালতের শুনানিতে আইনজীবীরা কাতালোনিয়া সরকারে ৯ সদস্যের মধ্যে ৮ জনকে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানান। তাদের বিরুদ্ধে বিদ্রোহ, উসকানি ও সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও এদিন আদালতে হাজির না হওয়ায় কাতালোনিয়ার নেতা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পুজদেমনের বিরুদ্ধে ইউরোপিয় গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন স্পেনের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এদিকে, বেলজিয়ামে পলাতক পুজদেমন এক বিবৃতিতে অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: