আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক বাহিনী ওপর মার্কিন কংগ্রেসের নতুন নিষেধাজ্ঞা

মার্কিন কংগ্রেস
মার্কিন কংগ্রেস

মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে মার্কিন কংগ্রেসম্যানরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে তারা একটি বিল উত্থাপন করেন। এ সময় এই বিষয়ে তারা এ প্রস্তাব করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী এশিয়া সফর শুরু করেছেন।

এদিকে, এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে নেপিদো আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। অন্যদিকে, জাতিসংঘে শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্র্যান্ড বলেছেন, রাখাইনে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ চালানো শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর থেকে প্রাণ বাঁচাতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ এনেছে।

কয়েক লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশয় নেওয়া প্রেক্ষাপটে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন মার্কিন কংগ্রেসম্যানরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে তারা একটি বিল উত্থাপন করেন।

এ সময় এই বিষয়ে তারা এ প্রস্তাব করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সপ্তাহব্যাপী এশিয়া সফর শুরু করেছেন।

পরে এক বিবৃতিতে ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন বলেন, এ বিল পাস হলে মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্ষমতা বাড়বে।

এদিকে, আগামী ১৫ নভেম্বর মিয়ানমার সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনে সৃষ্ট সংকট সমাধানে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন টিলারসন।

এছাড়াও জাতিসংঘে শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, রাখাইনে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাকে নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ