আন্তর্জাতিক

কাতালান সঙ্কট: পুজদেমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কার্লেস পুজদেমন
কার্লেস পুজদেমন

বরখাস্ত কাতালান নেতা কার্লেস পুজদেমন এবং তার ৪ সহকর্মীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেনের এক বিচারক। বৃহস্পতিবার মাদ্রিদে হাইকোর্টে এক শুনানিতে হাজির হতে ব্যর্থ হওয়ার পর বিচারক এ পরোয়ানা জারি করেন।

ওই দিনই কাতালোনিয়া আঞ্চলিক সরকারের সাবেক ৯ মন্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের সবার বিরুদ্ধে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ আনা হয়েছে।

পুজদেমন বলেছেন, ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরবেন না।

পুজদেমন কাতালোনিয়ার সাবেক কয়েকজন মন্ত্রীসহ বর্তমানে বেলজিয়ামে রয়েছেন। এদিকে, স্পেন কর্তৃপক্ষ বলেছে, তারা এই গ্রেপ্তারি পরোয়ানা খতিয়ে দেখছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ