টানা ১১ দিনের এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে শুরু হওয়া এই সফরে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন মার্কিন এই প্রেসিডেন্ট।
সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটবদ্ধতা তুলে ধরার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনের ওপর চাপ সৃষ্টি করবেন করবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার হাওয়াই থেকে ট্রাম্প দম্পতি জাপানের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে তাদের দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে। এরপর চীনের বেইজিং যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৪ নভেম্বর ট্রাম্পের এশিয়া সফর শেষ হবে। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: