আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ধান কাটছে মিয়ানমার সেনাবাহিনী

রোহিঙ্গাদের ধান কাটছে মিয়ানমার সেনাবাহিনী
রোহিঙ্গাদের ধান কাটছে মিয়ানমার সেনাবাহিনী

রাখাইনে রোহিঙ্গাদের চাষাবাদ করে আসা ক্ষেতের ধান কাটা শুরু করেছে মিয়ানমার সরকার।

পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, বিভিন্ন এলাকা থেকে আনা শ্রমিকদের পাশাপাশি দেশটির সেনাবাহিনীও ধান কাটছে ক্ষেত।

মিয়ানমারও ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের ধান কাটার বিষয়টি স্বীকার করেছে।

গত ২৮ অক্টোবর থেকে রাখাইনের প্রত্যন্ত অঞ্চলের আবাদি জমি থেকে ধান কাটা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী এজন্য দেশটির বিভিন্ন অঞ্চল থেকে রাখাইনে শ্রমিক নিয়ে আসা হয়েছে।

আগস্টের ২৫ তারিখ থেকে সহিংসতায় রাখাইন রাজ্য থেকে প্রায় ছয় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

ওই রাজ্যের ৯০ শতাংশেরও বেশি মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সহিংসতা শুরুর আগে রোহিঙ্গারা আবাদি জমিতে ধান চাষ করে সেই ধান এখন পেকেছে আর তা কেটে নিচ্ছে মিয়ানমার সরকারের সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার রাখাইনের মংডু এলাকা থেকে ধানকাটা শুরু হয়, মংডুর মরিকং এলাকার রোহিঙ্গা চেয়ারম্যান জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাফর আলম বর্তমানে উখিয়ার থ্যাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবার নিয়ে রয়েছেন। তিনি খবর পেয়েছেন মিয়ানমার সেনাবাহিনী ও মগরা মিলে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে।

তিনি জানান, রাখাইনের মংডুতে ৭১ হাজার একর জমির ধান কাটতে শুরু করেছে মিয়ানমান।

একইভাবে তমব্রু, বুচিদং, রাছিদংসহ অন্যান্য এলাকার ধানও কাটার ইঙ্গিত দিয়েছে মিয়ানমার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে মংডু কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা থেইন ওয়েই’র উদ্বৃতি দিয়ে ধান কাটার বিষয়টি জানানো হয়েছে। তবে সরকার এই ধান কী করবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ধান কাটার খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গারা হতাশা ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান জাফর আলম জানান, রোহিঙ্গাদের আয়ের উৎস চাষাবাদ সবাই ক্ষেত খামারে কাজ করেন গবাদি পশু পালন করে। সেনাবাহিনী ঘরবাড়ি, সহায় সম্পত্তি, গবাদি পশু পুড়িয়ে দিয়েছে। রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে। এখন আবার ধান কেটে নিয়ে যাচ্ছে। এসব তাদের পূর্ব পরিকল্পিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ