আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে সৌদিতে রাজপুত্র-মন্ত্রীসহ অনেকে আটক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠনের কয়েকঘণ্টার মধ্যে ১১ জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী ও ১০ জন সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে।

এর পাশাপাশি দুজন মন্ত্রীকে সরিয়ে দেয়া হয়েছে যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।

সৌদি ন্যাশনাল গার্ড ও নৌবাহিনী প্রধানের পদেও করা হয়েছে রদবদল।

সৌদি বাদশাহ সালমান আলাদা ডিক্রিতে এই রদবদলের আদেশ দেন।

যার মধ্য দিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব আরো সুসংহত করা হলো বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তবে কাদের গ্রেপ্তার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে-সেসব বিষয় এখনও স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ