আন্তর্জাতিক

টেক্সাসে গির্জায় বন্দকধারীর গুলি, নিহত ২৬

টেক্সাসে গির্জায় বন্দকধারীর গুলি
টেক্সাসে গির্জায় বন্দকধারীর গুলি

টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে বন্দকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছেন।

গভর্নর গ্রেগ অ্যাবট এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই উইলসন কাউন্টি কমিশনার আলবার্ঠ গামেয জুনিয়র প্রথমে ২৭ জনের নিহত হওয়ার খবর সিবিএস নিউজকে জানান। তারপর ২০ জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ।

তবে সর্বশেষ গভর্নর অ্যাবট সংবাদ সম্মেলনে ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ওই অঙ্গরাজের্যক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।

এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন।

ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছেন, তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে তা নিশ্চিত নয়।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন হামলাকারী চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। তার আনুমানিক বয়স ২০ হতে পারে, একজন শ্বেতাঙ্গ তরুণ এবং তার পরনে কালো রংয়ের পোশাক ছিল। এমই বর্ণনা দেন টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্টের মুখপাত্র।

হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে তার হাত থেকে একজন স্থানীয় ব্যক্তি রাইফেল কেড়ে নেয় এবং তার দিকে গুলি ছোড়ে। এরপর বন্দুকধারী একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে উদ্যত হয়। পুলিশ তাকে গাড়ির ভেতর মৃত অবস্থায় পায়।

এফবিআইর কর্মকর্তারা বলেন, এখনও পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

ক্যারি মাতুলা নামে একজন প্রত্যক্ষদর্শী এনবিসি নিউজকে বলেন, আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। আমরা চার্চটি থেকে ৫০ গজ দূরে ছিলাম।

হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, এফবিআই এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির খবরাখবর রাখছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ