আন্তর্জাতিক

শর্তাধীন মুক্তি পেলেন পুজদেমন ও তার চার মন্ত্রী

শর্তাধীন মুক্তি পেলেন পুজদেমন ও তার চার মন্ত্রী
শর্তাধীন মুক্তি পেলেন পুজদেমন ও তার চার মন্ত্রী

স্পেনের কাতালুনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার চার মন্ত্রীকে শর্তাধীন মুক্তি দিয়েছেন বেলজিয়ামের এক বিচারক।

বেলজিয়ামে আশ্রয় নেয়া পুজদেমন ও তার সঙ্গী সাবেক চার কাতালান মন্ত্রীকে গ্রেপ্তারে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রোববার ব্রাসেলসে বেলজীয় পুলিশের কাছে আত্মসমর্পন করেন তারা।

স্পেনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, সরকারি তহবিলের অপব্যহার ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে সোমবার বলা হয়েছে, তাদের আগামী ১৫ দিনের মধ্যে ফের আদালতে হাজিরা দিতে হবে।

বেলজীয় এক কৌঁসুলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আদালতের অনুমিত ছাড়া তাদের বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, পাশাপাশি আদালতকে তাদের বেলজিয়ামের আবাসস্থলের বিস্তারিত জানাতে আদেশ দেয়া হয়েছে।

পুজদেমন বাদে বাকি চার জন হলেন তার সাবেক সরকারের কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।

গত ২৭ অক্টোবর কাতালুনিয়ার পার্লামেন্টে স্বাধীতার ঘোষণা আসার পর আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করে স্পেন। সেই সঙ্গে পুজদেমন ও তার মন্ত্রীদের বরখাস্ত করা হয়।

এরপর কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি এই নেতাদের বিরুদ্ধে স্পেনের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু তার আগেই চার সহযোগীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদেমন।

আদালতের সমনে হাজির না হওয়ায় গত শুক্রবার স্পেনের একজন বিচারক ওই পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ