আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের এক রাজপুত্র নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের এক রাজপুত্র  নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের এক রাজপুত্র নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের একজন রাজপুত্র এবং বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা মারা গেছেন।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, হেলিকপ্টারটিতে প্রিন্স মনসুর বিন মাকরিন ছিলেন, তিনি আসির প্রদেশের ডেপুটি গভর্নর।

রাষ্ট্রীয় আল ইখবারিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়, রাজপুত্রসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারটি যাওয়ার সময় ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার কারণ জানা যায়নি।

এ ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেপ্তার হবার পর দেশটিতে তোলপাড় চলছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ দুর্নীতি বিরোধী অভিযান চলছে।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে রাজপুত্র নিহত হয়েছেন, তিনি সাবেক আরেকজন ক্রাউন প্রিন্সের ছেলে।

নিহত রাজপুত্রের পিতাকে ২০১৫ সালে তার সৎ ভাই এবং বর্তমান রাজা সালমান সরিয়ে দেন।

সৌদি সংবাদ মাধ্যম ওকাজ জানিয়েছে, সে হেলিকপ্টারে থাকা বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার নয়। তবে আরোহীদের কেউ জীবিত নয় বলে মনে হচ্ছে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সে এলাকায় হেলিকপ্টারে করে কিছু জরিপ পরিচালনা করছিল আরোহীরা।

কয়েকদিন আগে সৌদি আরব জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ