এশিয়া সফরে জাপানের পর এবার দক্ষিণ কোরিয়ার রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মৃন জা ইনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাশাপাশি দেশটির জাতীয় পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এশিয়ায় ১২ দিনের সফরের অংশ হিসেবে রোববার জাপান যান মার্কিন প্রেসিডেন্ট। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই এশিয়ার পাঁচটি দেশ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: