ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির হাজ্জাহ প্রদেশের হিরান এলাকায় এ হামলা চালানো হয়।
সূত্র আল-জাজিরার।
আল-জাজিরা জানায়, মঙ্গলবার রাত থেকে হিরান এলাকায় কমপক্ষে ১৬টি বিমান হামলা চলে ভোর ৫টা পর্যন্ত। ওই এলাকায় হুতি বিদ্রোহীদের সমর্থক শেখ হামদি ও তার পরিবারকে হত্যা করতেই ওই হামলা চালানো হয়।
আল-মাসিরাহ নামের হুতি নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে হামলা-পরবর্তী কয়েকটি ছবি প্রকাশ করেছে।
সেখানে বোমায় ধ্বংস হওয়া গাড়ি ও নিহত শিশুদের পড়ে থাকতে দেখা যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: