ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল।
গত আগস্টে পরিবারের সঙ্গে ইসরায়েলে ছুটি কাটানোর সময় তিনি সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেন।
পরে এ খবর বের হওয়ার পর গত সোমবার প্রীতি প্যাটেল দুঃখ প্রকাশ করেন। তবে সরকার তাকে দেশে ডেকে পাঠায়, যে সময় তিনি আফ্রিকা সফর করছিলেন।
উল্লেখ্য, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিবিদ প্রীতি প্যাটেল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: