আন্তর্জাতিক

শি’র সঙ্গে আলোচনায় উ. কোরিয়া সংকটের ‘সমাধান’ দেখছেন ট্রাম্প

শি’র সঙ্গে আলোচনায় উ. কোরিয়া সংকটের ‘সমাধান’ দেখছেন ট্রাম্প
শি’র সঙ্গে আলোচনায় উ. কোরিয়া সংকটের ‘সমাধান’ দেখছেন ট্রাম্প

উত্তর কোরিয়া সংকটের সমাধান হতে পারে—এ কথা উল্লেক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের নেতা শি জিনপিং এটা বিশ্বাস করেন।

বৃহস্পতিবার বেইজিংয়ে এ দুই নেতার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে। খবর এএফপি’র।

বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে এ দুই নেতার সাক্ষাতের প্রেক্ষাপটে ট্রাম্প এমন মন্তব্য করেন।

এ সময় আলোচনায় তারা উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি ও যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিপুল উদ্বৃত্ত বাণিজ্যের বিষয়ে বেশি গুরুত্ব দেন।

ট্রাম্প বলেন, আজ সকালের আমাদের বৈঠক চমৎকার ছিল— এতে আমারা উত্তর কোরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছি, আর আপনার মতো আমিও বিশ্বাস করি যে পিয়ংইয়ং সংকটের সমাধান হতে পারে।

তিনি বিস্তারিত উল্লেখ না করলেও ট্রাম্প চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরো জোরদার করতে শিকে চাপ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের বাণিজ্যের ওপর উত্তর কোরিয়ার অর্থনীতি নির্ভর করছে।

শি ট্রাম্পকে বলেন, তাদের দেশ কোরীয় উপদ্বীপ ও আফগানিস্তানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুর ওপর তীক্ষ্ণ নজর রাখছে।

বাণিজ্য বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন ভারসাম্যহীন বাণিজ্য রেখে গেছে।

তিনি বলেন, এক্ষেত্রে ‘আমরা ভারসাম্য বজায় রাখবো এবং এটি হবে আমাদের উভয়ের জন্য একটি অসাধারণ কাজ।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে তার ফ্লোরিডা অবকাশযাপন কেন্দ্রে চীনের এ নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ