আন্তর্জাতিক

সৌদিতে দুর্নীতি তদন্তে ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ

সৌদি আরবে দুর্নীতি তদন্ত
সৌদি আরবে দুর্নীতি তদন্ত

সৌদি আরবে দুর্নীতি তদন্তে ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন প্রিন্স, একাধিক মন্ত্রী, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। দেশের বাইরেও তদন্তের কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

আটকদের মধ্যে ৭ জনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল-মোজেব।

তিনি আরো বলেন, গত ৩ বছর ধরে তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে কয়েক দশকে ঘুষ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অন্তত ১০০ বিলিয়ন ডলার অপব্যবহার করা হয়েছে।

সৌদি বাদশাহ সালমান সম্প্রতি এক ডিক্রির মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নতুন দুর্নীতি দমন কমিটি গঠনের ঘোষণা দেন।

এরপর এ পর্যন্ত ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী এবং ১২ জন সাবেক মন্ত্রীকে আটক করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ