আন্তর্জাতিক

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

 ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

সৌদি নেতৃত্বাধীন জোট শুক্রবার রাতে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র ও বিদ্রোহীদের সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

হুতি বিদ্রোহীদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ’র খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যকরে দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলোর একটি মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় আঘাত হানে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ আতিফ জানান, ‘আমি বাসায় থাকার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিমান হামলার শব্দ শুনতে পাই। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে। এর কয়েক মিনিট পর আমার পার্শ্ববর্তী বাড়িতে আরেক দফা বিমান হামলা চালানো হয়।’

আতিফ বলেন, এতে ‘আমার পুরো বাড়ি কেঁপে উঠে। সেখানে আরো হামলার ভয়ে তিনি তার পরিবার নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান।

তিনি জানান, এ বিমান হামলায় তার পাশের বাড়ি ধসে পড়ে। এতে সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ