লেবাননে পদত্যাগের ঘোষণা দেয়া প্রধানমন্ত্রী সাদ আল হারিরির অবস্থা কি সৌদি আরবের কাছে তা পরিস্কারভাবে জানতে চেয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।
গত ৪ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এক টেলিভিশন ঘোষণায় লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানান সাদ।
এরপর থেকে তার অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। পদত্যাগের কারণ হিসেবে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
লেবাননের ওপর একচ্ছত্র প্রভাব তৈরির জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন তিনি।
এই দুই পক্ষ মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীলতা তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘোষণার পর থেকে সৌদি আরবে অবস্থান করা সাদকে প্রকাশ্যে আর দেখা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: