আন্তর্জাতিক

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৩৫

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প
ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

ইরাক ও ইরানের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে।

এতে কমপক্ষে ৩৩৫ জনের মৃত্যু ও আহত হয়েছেন তিন শতাধিক। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। দেশটির সরকারি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ওই্ ভূমিকম্পে ইরাকে আরও চার জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ইরাকের রাজধানী বাগদাদে ভূকম্পন অনুভূত হওয়ার পাশাপাশি এমনকি ইসরায়েল এবং কুয়েতেও কম্পন অনুভূত হয়।

লোকজন আতঙ্কে বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসে।

রেড ক্রিসেন্টে প্রধান মোর্তেজা সালিম জানিয়েছেন, ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

ইরানের জরুরি সেবা বিষয়ক প্রধান কর্মকর্তা পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএনকে বলেন, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরের সারপোল-ই-জাহাদ শহরে অনেকে হতাহত হয়েছে। ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ