আন্তর্জাতিক

সুচি'র নীরবতায় ক্ষুব্ধ, অ্যাওয়ার্ড ফেরতের ঘোষণা ববের

বব গেলডফ
বব গেলডফ

আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ তার সম্মানসূচক ফ্রিডম অফ দ্য সিটি অফ ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গেলডফ বলেন তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অং সান সু চিও ওই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ।

বব গেলডফ মনে করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন মিজ সুচি।

তিনি বলেন, আমাদের শহরের সাথে তার (সু চি'র) সম্পৃক্ততা আমার সবার জন্য লজ্জার।

মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে গত ২৫শে আগস্ট থেকে রাখাইন থেকে অন্তত ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বলে বলছে জাতিসংঘ।

সঙ্গীতজ্ঞ ও লাইভ এইড- এর প্রতিষ্ঠাতা বব গেলডফ এক বিবৃতিতে বলেন, আমরা তাকে (সু চি) সম্মানিত করেছিলাম এখন তিনি আমাদের লজ্জিত করেছেন।

এরই প্রতিবাদে তিনি সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন বলে জানান তিনি।

আরেকটি আইরিশ ব্যান্ডদল ইউ টু' ও এক বিবৃতিতে অং সান সু চির তীব্র সমালোচনা করে তাকে নিরাপত্তা বাহিনীর দ্বারা সহিংসতা বন্ধ করতে শক্ত অবস্থান নেয়ার আহবান জানিয়েছে।

এর আগে গতমাসে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে দেয়া মিজ সু চির ফ্রিডম অফ দা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ