আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যু এড়িয়ে যাচ্ছে আসিয়ান সম্মেলন

আসিয়ান সম্মেলন
আসিয়ান সম্মেলন

রোহিঙ্গা ইস্যু এড়িয়ে যাচ্ছে আসিয়ান সম্মেলন। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হওয়া সম্মেলনের ঘোষণাপত্রের খসড়ায় রোহিঙ্গা ইস্যুটি রাখা হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনজ্ঞ চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এ দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট-আসিয়ানের সদস্য। তাই জোটের চলমান ৩১তম সম্মেলনে রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছিল।

তবে রয়টার্স জানিয়েছে, সম্মেলনের ঘোষণাপত্রের একটি অংশে ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠী কর্তৃক ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া এবং উত্তর রাখাইনে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলা হয়েছে। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, তাদেরকে নিজ ঘরবাড়িতে পুনর্বাসনের করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে।

খসড়ায় রাখাইন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই এবং রোহিঙ্গাদেরকে সংখ্যালঘু মুসলমান হিসেবে উল্লেখ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গা শব্দ ব্যবহার না করতে আগেই বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ