আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ফেরাতে সু চির প্রতি আহ্বান গুতেরেসের

আন্তোনিও গুতেরেস
আন্তোনিও গুতেরেস

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ফিলিপাইনে মঙ্গলবার আসিয়ান সম্মেলনের ফাঁকে সুচির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পরে এক বিবৃতিতে মহাসচিবের দপ্তর এসব কথা জানানো হয়।

এছাড়া একই দিন ম্যানিলায় ইস্ট এশিয়া সামিটের সাইড লাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও সুচির সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য আজ মিয়ানমার সফরে যাচ্ছেন রেক্স টিলারসন।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ম্যানিলায় জানান, রোহিঙ্গা ইস্যুতে সুচিসহ আসিয়ান নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির প্রতি আন্তর্জাতিক অঙ্গনের চাপ বেড়েই চলেছে। চলমান সঙ্কটের মধ্যেই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সুচির সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৈঠকে মহাসচিব বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশটিতে অবাধে মানবিক সহায়তা প্রবেশ, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন জরুরি।

ম্যানিলায় মঙ্গলবার ইস্ট এশিয়া সামিটের সাইডলাইনে সুচির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য বুধবার মিয়ানমার সফরে গিয়ে নেপিদোতে তিনি আবারো সুচির সঙ্গে বৈঠকে বসবেন। মিয়ানমার সেনাপ্রধান মিন অং হলাইং এর সঙ্গেও বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা টেলিকনফারেন্সে সাংবাদিকদের জানান, মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে টিলারসন সহিংসতা বন্ধ করে রাখাইনের স্থিতিশীলতার ওপর জোর দেবেন।

এদিকে, রোহিঙ্গা ইস্যুটি এড়িয়ে যাওয়া হয়েছে আসিয়ান সম্মেলনে। এর খসড়া ঘোষণাপত্রে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উত্তর রাখাইনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে ওই খসড়ায়।

গ ২৫ আগস্টের পর থেকে সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ